কওমি মাদ্রাসা খোলার অনুমতি পাওয়ার দাবি, সরকার বলছে সত্য নয় - Alokitobarta
আজ : শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

কওমি মাদ্রাসা খোলার অনুমতি পাওয়ার দাবি, সরকার বলছে সত্য নয়


আলোকিত বার্তা:মহামারি করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতে দেশের কওমি মাদ্রাসাগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটি সত্য নয় বলে জানিয়েছে সরকার।বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে,দেশের কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।অথচ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত)মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১৬ আগস্ট বুধবার থেকে দেশের সব কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে।যা সত্য নয়।

Top