ভর্তি পরীক্ষা ফের স্থগিত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের - Alokitobarta
আজ : শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

ভর্তি পরীক্ষা ফের স্থগিত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের


আলোকিত বার্তা:দেশের তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে গুচ্ছভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করা হলো।মঙ্গলবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ভর্তি কমিটি আগামী ১২ আগস্টের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে ভর্তি কমিটি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন তারিখ ঘোষণা করবে।’গুচ্ছ পদ্ধতিতে ভর্তি গ্রহণের সিদ্ধান্ত নেয়া তিনটি বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

Top