টিকা না নিয়ে দেওয়া যাবে না পিএসসির পরীক্ষা - Alokitobarta
আজ : শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

টিকা না নিয়ে দেওয়া যাবে না পিএসসির পরীক্ষা


আলোকিত বার্তা:মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও জরুরি নিয়োগ কার্যক্রম চালু রাখছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।তবে পিএসসির কোনো পদের প্রিলিমিনারি টেস্ট,লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রত্যেক পরীক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা নিতে হবে।বুধবার (২৮ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (যুগ্ম-সচিব) নূর আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ণ রাখার স্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিজ্ঞাপিত কোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকাগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হলো।পরীক্ষার্থীদেরকে নিজ উদ্যোগে টিকাগ্রহণ নিশ্চিত করে এ সংক্রান্ত প্রমাণপত্র বা সনদপত্র সংগ্রহে রাখার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্যসুরক্ষার লক্ষ্যে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে পিএসসি।

Top