বাজেট বাস্তবায়ন ৬ মাসে কমেছে ১১ শতাংশ - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

বাজেট বাস্তবায়ন ৬ মাসে কমেছে ১১ শতাংশ


আলোকিত বার্তা:করোনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাস (জুলাই-ডিসেম্বর) বাজেট বাস্তবায়নের হার কমেছে ১০ দশমিক ৫৮ শতাংশ। উন্নয়ন প্রকল্পের কাজে ধীরগতির কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার কমছে প্রায় ২৫ শতাংশ।আর কোভিড-১৯ এর কারণে ব্যবসাবাণিজ্য মন্দার কারণে লক্ষ্যমাত্রার তুলনায় কাক্সিক্ষত হারে আদায় সম্ভব হয়নি রাজস্ব। তবে গত বছরের তুলনায় আদায়ের হার বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ।চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটের অগ্রগতি নিয়ে অর্থ বিভাগের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ওই প্রতিবেদনে বলা হয়,করোনার প্রভাবে উন্নয়ন প্রকল্পের কর্মকাণ্ড ধীরগতি হয়ে পড়ে। এর প্রভাব পড়েছে সার্বিক ব্যয়ের ওপর। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।জানতে চাইলে সাবেক সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ বলেন,অর্থনীতি ঠিক রাখার জন্য চলতি বাজেটে কয়েকটি লক্ষ্যের মধ্যে একটি ছিল ব্যয় বাড়ানো। গত বছরের মার্চ পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকায় বাজেট বাস্তবায়নে সমস্যা হয়নি। চলতি বাজেট করোনাকালীন ঘোষণা করা হয়। কিন্তু করোনার কারণে সরকারের মেগাসহ ছোটবড় অনেক প্রকল্পের কাজ বন্ধ থাকে।

এতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে প্রভাব ফেলে। যে কারণে সার্বিকভাবে এর বিরূপ প্রভাব পড়েছে ব্যয়ের ওপর। তবে আমি বলব এই পরিস্থিতিতে সরকারের যে ব্যয় করেছে তা ঠিক মতোই হয়েছে। এর বড় উদাহরণ হচ্ছে গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়ে রাজস্ব খাতের প্রবৃদ্ধি। তবে যে ব্যয় কমেছে সেটি এডিপি বাস্তবায়ন কম হওয়ায় সেটি হয়েছে।এতে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ অর্থবছরের শেষ ছয় মাসে সাধারণত এডিপির ব্যয় বেশি হয়। মাহবুব আহমেদ আরও বলেন, অর্থনীতিকে কম গুরুত্ব দেওয়া যাবে না। তবে এখন জীবন ও জীবিকাকে বেশি গুরুত্ব দিতে হবে। সারা পৃথিবী অস্বাভাবিক সময় পার করছে।প্রসঙ্গত, গত জুনে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দেওয়া হয়। অর্থবছরের ম্যাঝামাঝি এসে (জুলাই-ডিসেম্বর) অগ্রগতির হার নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে অর্থ বিভাগ। সেখানে দেখা গেছে, এই সময় ব্যয় করা হয় ১ লাখ ৪১ হাজার ৫১৪ কোটি টাকা। গত বছর একই সময়ে ব্যয় হয় ১ লাখ ৫৮ হাজার ২৬১ কোটি টাকা।অর্থাৎ এ সময় ১৬ হাজার ৭৪৭ কোটি টাকা ব্যয় কম হয়েছে। এমন পরিস্থিতি আগামী ছয় মাসে ব্যয় করতে হবে ৪ লাখ ২৬ হাজার ৪৮৬ কোটি টাকা। ওই হিসাবে প্রতি মাসে ব্যয় করতে হবে ৭১ হাজার কোটি টাকা। বিপুল অঙ্কের টাকা খরচ করা সরকারকে এক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে। কারণ বিগত ছয় মাসের মধ্যে প্রতিমাসে গড়ে ব্যয় হয়েছে ২৩ হাজার ৫৮৫ কোটি টাকা। সেখানে প্রতিমাসে ৭১ হাজার কোটি টাকা ব্যয় প্রায় অসম্ভব।অর্থ বিভাগের প্রতিবেদনে বলা হয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) লক্ষ্যমাত্রা ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার মধ্যে ডিসেম্বর পর্যন্ত ব্যয় হয় ৩৩ হাজার ৩শ কোটি টাকা। গত বছর একই সময়ে ব্যয় করা হয় ৪৪ হাজার ১৮৪ কোটি টাকা। গত বছরের তুলনায় এই সময় এডিপি বাস্তবায়ন হার কমেছে ২৪ দশমিক ৬৩ শতাংশ।

এ প্রসঙ্গে অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, করোনার কারণে ভালো প্রকল্প ছাড়াও মধ্যম এবং নিুমানের সব প্রকল্পে অর্থ ছাড় বন্ধ রাখা হয়। অনেক মেগা প্রকল্পের কাজও বন্ধ ছিল। যে কারণে এডিপির বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়েছে।প্রতিবেদনে আরও দেখা গেছে, এ বছর ৩ লাখ ৭৮ হাজার ২ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার মধ্যে প্রথম ছয় মাসে ১ লাখ ২২ হাজার ৫শ কোটি টাকা আদায় হয়। এরই মধ্যে করোনার প্রকোপ বৃদ্ধির কারণে সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। এক সপ্তাহ পরে পরিস্থিতি বুঝে লকডাউনের সময় বাড়ানো হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এমন অবস্থায় গতবারের মতো আবারও রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ আগামী জুনের মধ্যে আদায় করতে হবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকার রাজস্ব।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্র জানায়, লকডাউন কিংবা করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যে আবারও শ্লথগতি দেখা দিতে পারে। এতে অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায়ে কাক্সিক্ষত গতি কমিয়ে দেবে। বড় ধরনের রাজস্ব ঘাটতির আশঙ্কা মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থেকে ৪৪ হাজার কোটি টাকা কাটছাঁট করা হয়েছে।অর্থ বিভাগ সূত্র জানায়, সার্বিক পরিস্থিতি নিয়ে খুব শিগগির অর্থ মন্ত্রণালয় বৈঠক করবে। কারণ এরই মধ্যে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে অর্থবছরের শুরুতে অর্থনৈতিক যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জন করা কঠিন হয়ে পড়বে। পাশাপাশি উন্নয়ন প্রকল্প এবং রাজস্ব আহরণ চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে ওই বৈঠকে চলতি অর্থবছরের বাজেটের আকার আরও কাটছাঁট করে কমিয়ে আনা হবে।

Top