এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধার নাম - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট

এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধার নাম


আলোকিত বার্তা:প্রথম ধাপে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সরকার।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত এ তালিকায় রয়েছে এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধার নাম। বৃহস্পতিবার (২৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তালিকা প্রকাশ করেন।তালিকাটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাসাইটে পাওয়া যাবে বলে জানান মন্ত্রী।প্রথম ধাপে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা রয়েছেন।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, এছাড়া বরিশাল বিভাগের ১২ হাজার ৫৬৩ জন, চট্টগ্রাম বিভাগের ৩০ হাজার ৫৩ জন, ঢাকা বিভাগের ৩৭ হাজার ৩৮৭ জন, ময়মনসিংহ বিভাগের ১০ হাজার ৫৮৮ জন, খুলনা বিভাগের ১৭ হাজার ৬৩০ জন, রাজশাহী বিভাগের ১৩ হাজার ৮৮৯ জন, রংপুর বিভাগের ১৫ হাজার ১৫৮ জন এবং সিলেট বিভাগের ১০ হাজার ২৬৪ জন বীর মুক্তিযোদ্ধার নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হয়।

মন্ত্রী বলেন,আমরা যথাযথ প্রক্রিয়ায় তৃণমূল থেকে তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্তকরণের কাজ করছি।বীরমুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্যায় আজ প্রকাশ করা হলো। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের প্রথম ধাপে স্বীকৃতি দেয়া হলো।৩০ এপ্রিলের মধ্যে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে জানিয়ে মোজাম্মেল বলেন, ‘সবকিছু যাচাই-বাছাই শেষে সবশেষ তালিকা ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে। নতুন করে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য কেউ কোনো আবেদন করতে পারবেন না, এখন শুধু আপিল করা হবে এরপর রিভিউ হবে।

Top