গান্ধী শান্তি পুরস্কার-২০২০ এ ভূষিত করেছে ভারত সরকার - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট

গান্ধী শান্তি পুরস্কার-২০২০ এ ভূষিত করেছে ভারত সরকার


আলোকিত বার্তা:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার-২০২০ এ ভূষিত করেছে ভারত সরকার। সোমবার (২২ মার্চ) দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে, ঠিক সেই সময় তাকে এমন সম্মান দিতে পেরে ভারতের সরকার ও জনগণ সম্মানিত রোধ করছে।বিবৃতিতে বলা হয়, গত ১৯ মার্চ অনুষ্ঠিত এক সভায় এই পুরস্কারের জুরি বোর্ড সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালের জন্য সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কারের জন্য নির্বাচনের সিদ্ধান্ত নেন।

এতে আরও বলা হয়েছে, গান্ধী শান্তি পুরস্কারের জন্য এক কোটি টাকা, একটি পদক ও একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প দেয়া হবে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবাধিকার ও মানুষের মুক্তির কাণ্ডারি ছিলেন। ভারতীয়দের কাছেও নায়ক তিনি।তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর উত্তরাধিকার ও অনুপ্রেরণা দুই দেশের ঐতিহ্যকে বিস্তীর্ণ ও শক্তিশালী করেছে। তার দেখানো পথেই গত দুই দশকে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব, উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি আরও পোক্ত হয়েছে।১৯৯৫ সাল থেকে প্রতিবছর গান্ধী শান্তি পুরস্কার দিয়ে আসছে ভারত সরকার। মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই বছর থেকে তার মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে এই পুরস্কার চালু করা হয়। জাতীয়তা, জাতি, ধর্ম-মত ও লিঙ্গ নির্বিশেষে সবাইকে এই পুরস্কার দেয় ভারত সরকার।

Top