মার্চ মাস’ আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট

মার্চ মাস’ আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মার্চ মাস’ আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের। এ মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম। আর এ মাসেই পেয়েছি আমরা স্বাধীনতা। তিনি বলেন, বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ফসল হচ্ছে এই দেশ। অথচ জাতির পিতার নাম মুছে ফেলতে স্বাধীনতার ঘোষক তৈরি করা হয়েছিল।আজ রবিবার (২১ মার্চ) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান।জাতির পিতাই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটাই আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত’ বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু মানুষের জন্য কাজ করেছেন। প্রতিটি ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। কারো কাছে মাথা নিচু করেননি। ভাষা আন্দোলন তিনিই প্রথম শুরু করেছিলেন’ যোগ করেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধুর ছোটবেলা, তার জীবন, আন্দোলন সম্পর্কে এ দেশের মানুষের জানা উচিত। আমরা দুই বোন যতটুকু পারি জানাবো। স্বাধীন বাংলাদেশে তাকে হত্যা করা হলো, ইতিহাস মুছে ফেলার চেষ্টা হলো। স্বাধীনতার ঘোষক বানানো হলো আরেকজনকে। এমনও হলো, তার নাম নেয়া পর্যন্ত নিষিদ্ধ ছিল।প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস আবার নতুন করে দেখা দিয়েছে। আমি সবাইকে অনুরোধ করব স্বাস্থ্যবিধি মেনে চলতে। এ সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সময়টাকে আমরা এমনভাবে উদযাপন করব যাতে সাধারণ মানুষ সুফলটা পায়।

Top