করোনার ঊর্ধ্বগতি থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত - Alokitobarta
আজ : শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

করোনার ঊর্ধ্বগতি থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত


আলোকিত বার্তা:করোনার ঊর্ধ্বগতি থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।শুক্রবার (১২ মার্চ) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।দীপু মনি বলেন, আমরা প্রতিদিনই করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য বিষয়টি আমাদের কাছে সবচেয়ে বিবেচনার। করোনার ঊর্ধ্বগতি থাকলে জাতীয় পরামর্শ কমিটির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।

এর আগে ৩০ মার্চ থেকে বিদ্যালয়, ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় এবং ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

Top