জাতীয় ভোটার দিবস - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু...

জাতীয় ভোটার দিবস


আলোকিত বার্তা:আজ ২ মার্চ জাতীয় ভোটার দিবস। দেশে তৃতীয়বারের মতো পালিত হতে যাচ্ছে এ দিবস। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’।করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে কর্মসূচি কিছুটা সীমিত রাখা হয়েছে। এ দিনটিতে ২০২০ সালের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।এদিকে নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভোটার দিবসে নির্বাচন ভবনের সামনের চত্বর হতে সকালে বেলুন উড়িয়ে ভোটার দিবস উদযাপন কার্যক্রমের উদ্বোধন করা হবে। এরপর অডিটোরিয়ামে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার সব আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করবেন।দিবসটি উপলক্ষ্যে নির্বাচন ভবন ও মাঠপর্যায়ের অফিসগুলো ইতোমধ্যে আলোকসজ্জা করা হয়েছে। ভোটারদের সচেতন করতে বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হবে।বিশেষ করে বিটিভিতে রেকর্ডিং আলোচনা সভা সম্প্রচারিত হবে। জাতীয় পত্রিকায় প্রকাশ করা হচ্ছে ক্রোড়পত্র। বিভিন্ন মোবাইল অপারেটরদের মাধ্যমে ভোটারদের সচেতনতামূলক এসএমএস পাঠানো হবে।আইন অনুযায়ী এর আগে ২ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত কম্পিউটার ডাটাবেজে থাকা বিদ্যমান সব ভোটার তালিকা হালনাগাদ করা হবে।ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার দিবসের দিন চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।

Top