বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সময় পেছানো হতে পারে - Alokitobarta
আজ : শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সময় পেছানো হতে পারে


আলোকিত বার্তা:বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সময় পেছানো হতে পারে।আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে।এ সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে এখনও ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। যেহেতু এবার কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে, তাই বিশ্ববিদ্যালয় খোলার পর ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, কেউ যদি বিশ্ববিদ্যালয় খোলার আগে ভর্তি পরীক্ষা নেয় তবে তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেবে এইচএসসি পাস করা শিক্ষার্থীরা, আর বিশ্ববিদ্যালয় খুললে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি-পাঠ শুরু হবে। তাই উভয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।তবে যারা এখনও যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় ঘোষণা করেনি তারা যেন ক্লাস কার্যক্রম শুরুর পর সময় নির্ধারণ করেন, আমাদের পক্ষ থেকে এমনটাই আহ্বান জানানো হচ্ছে।মন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করতে আমরা ইউজিসির সঙ্গে আলোচনা করব। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তাবিত কোনো সময় নির্ধারণ করা হলেও তা পিছিয়ে দেয়া হতে পারে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আলোচনা করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

Top