বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নতুন লঘুচাপের আভাস,সারা দেশে বৃষ্টির সম্ভাবনা বিদ্যুৎ উৎপাদনে স্বস্তির বার্তা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে বিএনপির অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই সরকার লেজেগোবরে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে সাড়ে চার লাখ কোটি টাকা সড়কে রক্তের স্রোত থামবে কবে ? ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালক আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? প্রতিদিন ঝরছে ২২ প্রাণ বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা ... বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক


আলোকিত বার্তা:বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হবে। শনিবার (২০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (পিএস) দেওয়ান মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, এখন পর্যন্ত নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন।ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন সেদেশের স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। বাংলাদেশের প্রতিনিধি দলে অংশ নিতে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিনিধি মনোনয়ন দিতে চিঠি পাঠানো হয়েছে।

মাহবুবুর রহমান বলেন, করোনার কারণে এর আগে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন তারা (ভারতের প্রতিনিধি দল) আসছেন।গত ২৯ নভেম্বর বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায় শুরু হওয়ায় তখন ভারতের প্রতিনিধি দল আসেনি। এ কারণে ওই বৈঠক স্থগিত করা হয়।

Top