উচ্চশিক্ষায় আসনের কোনো সঙ্কট নেই - Alokitobarta
আজ : বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সন্ত্রাসীদের হামলা, গুরুতর আহত শাহাবুদ্দিন খান,নিরাপত্তা হীনতায় নিজ এলাকা ছাড়া অসহায় পরিবারটি বাবুগঞ্জে জামায়াত কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম এনআরবিসি ব্যাংকে চলছে লুটপাট, মূল নায়ক চেয়ারম্যান এমডি আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় মোহাম্মদ আবুল কাশেমের শত কোটি টাকার দুর্নীতি! বিএনপির মুখোশ পরে দুদকের নজর এড়ানোর ফন্দি জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল কতটা প্রস্তুত বাংলাদেশ? হজের নিবন্ধনের সময় আরও এগিয়ে আনলো সৌদি আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে

উচ্চশিক্ষায় আসনের কোনো সঙ্কট নেই


আলোকিত বার্তা:দেশের উচ্চশিক্ষা পর্যায়ে আসনের ক্ষেত্রে কোনো সঙ্কট হবে না বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি)।ইউজিসির তথ্য অনুযায়ী,উচ্চশিক্ষায় নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক সম্মান,স্নাতক পাস ও সমমান কোর্সে ১৩ লাখ ২০ হাজারের মতো আসন রয়েছে।এর মধ্যে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৬০ হাজার ৯৫, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৩ হাজার ৬৭৫, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮ লাখ ৭২ হাজার ৮১৫, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ৬০ হাজার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৭৭ হাজার ৭৫৬, দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ৪৪০, মেডিকেল ও ডেন্টাল কলেজে ১০ হাজার ৫০০, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজে ২৩ হাজার ৩৩০, চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে ৭২০, ছয়টি টেক্সটাইল কলেজে ৭২০, সরকারি ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফরি প্রতিষ্ঠানে ৫ হাজার ৬০০, ১৪টি মেরিন অ্যান্ড অ্যারোনটিকাল কলেজে ৬৫৪, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে ৩ হাজার ৫০০ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানে ২৯০টি আসন রয়েছে।

এ প্রসঙ্গে ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, চলতি বছর উচ্চশিক্ষায় ভর্তিতে আসনের ক্ষেত্রে কোনো সঙ্কট হবে না। প্রায় সব শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাবে। তবে পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠান ও বিষয়ে ভর্তিতে তীব্র প্রতিযোগিতা হবে বলে তিনি জানান।তিনি আরও বলেন, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে দেশের ২০টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ছয়টি কৃষি প্রধান বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সপ্তাহে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে ভর্তি পরীক্ষা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।২০২০ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। মহামারি করোনাভাইরাসের কারণে জেএসসি ও এসএসসির ফলাফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল দেয়া হয়েছে।

Top