জর্ডানের একটি কোম্পানি বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ কর্মী নেবে - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

জর্ডানের একটি কোম্পানি বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ কর্মী নেবে


আলোকিত বার্তা:তৈরি পোশাক কারখানার জন্য মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের একটি কোম্পানি বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান মন্ত্রী।ড. মোমেন বলেন, আমি আপনাদের একটি সুখবর দিতে চাই। এক বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ শ্রমিক নেবে জর্ডানের তৈরি পোশাক খাতের একটি কোম্পানি। নতুন এই নিয়োগ প্রক্রিয়া সরকারি মাধ্যমে হবে।

এসব কর্মীদের নিয়োগ প্রক্রিয়া রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি রফতানিকারক কোম্পানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পন্ন হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, কিছুদিনের মধ্যে জর্ডানের সেই নিয়োগকর্তা এবং তার দল বাংলাদেশ সফরে আসবেন।জর্ডানে বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, সেখানে প্রায় ৭০ হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছেন। যাদের মধ্যে ৪৫ হাজারই পোশাক কারখানায় কাজ করেন।

Top