সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত থাকবে - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত থাকবে


আলোকিত বার্তা:সৌদি আরবের সহায়তায় দেশের আটটি বিভাগে সব ধরণের সুযোগ-সুবিধাসহ ৮টি‘আইকনিক মসজিদ’নির্মাণ করা হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদি আরবের নব নিযুক্ত রাষ্ট্রদূত ঈসা বিন ইউসেফ আল-দুহাইলান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী মসজিদ নির্মাণের বিষয়ে আলোচনা করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সৌদি সহায়তায় উপজেলা পর্যায়ে ৫৬০টি মডেল মসজিদ-কাম-ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে। প্রধানমন্ত্রী সৌদি সহযোগিতায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উন্নয়নের কথাও স্মরণ করেন।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সৌদি আরবে কৃষি শ্রমিক পাঠাতে পারে। বাংলাদেশীদের হৃদয়ে সৌদি আরবের জন্য একটি বিশেষ স্থান রয়েছে।দু’টি ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে ঐতিহ্যগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশ সব সময় এই সম্পর্ককে মূল্য দেয়। দু’দেশের মধ্যে অনেক খাতে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে।

এ সময় সৌদি রাষ্ট্রদূত আশা ব্যক্ত করেন, দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরো গভীর ও দৃঢ় হবে।তিনি আরো বলেন, অর্থনীতি, নিরাপত্তা ও জনশক্তির মতো ক্ষেত্রগুলোতে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত থাকবে।আল-দুহাইলান বলেন, সৌদি আরবে দেশে ১৫ লাখের বেশি বাংলাদেশী বিভিন্ন খাতে কাজ করছেন। তারা কঠোর পরিশ্রমী এবং সৌদি অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখছেন।বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সৌদি উদ্যেক্তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। আমাদের সরকার ভ্রাতৃপ্রতীম দুটি দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য জোরদারের লক্ষ্যে বাংলাদেশী উদ্যোক্তাদের সৌদি আরবে স্বাগত জানাচ্ছে।এ প্রসঙ্গে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি আরবে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং আমরা এ ব্যাপারে বাংলাদেশী উদ্যোক্তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করবো।দু’দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে আল-দুহাইলান এ সময় প্রধানমন্ত্রীকে বলেন যে, রাষ্ট্রদূত হিসেবে তার মেয়াদকালে এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়াই হবে তার দায়িত্ব।সৌদি রাষ্ট্রদূত এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

Top