বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি স্থগিত হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নতুন লঘুচাপের আভাস,সারা দেশে বৃষ্টির সম্ভাবনা বিদ্যুৎ উৎপাদনে স্বস্তির বার্তা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে বিএনপির অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই সরকার লেজেগোবরে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে সাড়ে চার লাখ কোটি টাকা সড়কে রক্তের স্রোত থামবে কবে ? ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালক আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? প্রতিদিন ঝরছে ২২ প্রাণ বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা ... বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি স্থগিত হয়েছে


আলোকিত বার্তা:বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি স্থগিত হয়েছে। আগামী ২৯ নভেম্বর ঢাকায় এই বৈঠক হওয়ার কথা ছিল।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (পিএস) দেওয়ান মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বৈঠকটি হচ্ছে না, তারা আসছেন না।কী কারণে তারা আসছেন না- জানতে চাইলে এ সচিব বলেন, ‘ডিউ টু কোভিড’ (করোনা কারণে) এমনটিই জানিয়েছে তারা (ভারত)।’

ভারতের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আগামী ২৯ নভেম্বর বাংলাদেশের সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা ছিল।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ১৬ ডিসেম্বর বা ১৭ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে। এর আগে প্রস্তুতি হিসেবে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক হওয়ার কথা ছিল।

Top