রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক আদালতে মিশরের সহযোগিতা কামনা - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক আদালতে মিশরের সহযোগিতা কামনা


আলোকিত বার্তা:অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) নেতৃস্থানীয় দেশ হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক আদালতে মিশরের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।রবিবার (২৫ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মিশরের বিদায়ী রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ সামসেলদিন। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিশরের সহযোগিতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী।বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে মিশরের সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন সে দেশের রাষ্ট্রদূত।বাংলাদেশ ও মিশরের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো এবং এ ক্ষেত্রে দুই দেশের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন ড. মোমেন। তিনি মিশরকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া, তথ্যপ্রযুক্তিতে দক্ষ বাংলাদেশীদের মিশর কাজে লাগাতে পারবে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। মোমেন বাংলাদেশে পেট্রো-কেমিক্যাল শিল্প স্থাপনের অনুরোধ করেন। এ বিষয়ে মিশর আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত।

মিশরের রাষ্ট্রদূত বলেন, ‘মিশরের আলেকজান্দ্রিয়া অর্থনৈতিক অঞ্চলে দুজন বাংলাদেশী বিনিয়োগ করেছেন। মিশরের পেঁয়াজ বাংলাদেশে রফতানি করা হচ্ছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে মিশর সফর করেছিলেন, উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক। মিশরে অনেক বাংলাদেশী ছাত্রের লেখাপড়া করার সুযোগ আছে।ঢাকায় আগামী ডি-৮ সম্মেলনে মিশরের রাষ্ট্রপতি অংশ নেবেন বলে আশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

Top