বাংলাদেশে এসে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশে এসে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত


আলোকিত বার্তা:করোনা ভাইরাস মহামারির কারণে বাংলাদেশে এসে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সৌদি আরব বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।বুধবার (০৭ অক্টোবর)এক বার্তায় তিনি এ তথ্য জানান।পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন জানান,সুসংবাদ।সৌদি সরকার আমাদের প্রবাসী কর্মীদের জন্য আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে।বাংলাদেশে আটকে পড়া শত শত প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয় গত ৩০ সেপ্টেম্বর।

সৌদি আরবে ফেরত যাওয়ার জন্য ফ্লাইটের টিকিটের দাবিতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা।দিন দিন বিক্ষোভের মাত্রা বাড়তে থাকে।টিকিট সংকট কাটাতে সৌদি অ্যারাবিয়ানএয়ারলাইন্সের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দেয়।

Top