৯ দফা দাবিতে ১২ অক্টোবর থেকে সারা দেশে ধর্মঘটের ডাক - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

৯ দফা দাবিতে ১২ অক্টোবর থেকে সারা দেশে ধর্মঘটের ডাক


আলোকিত বার্তা:৯ দফা দাবিতে ১২ অক্টোবর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।শনিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রামে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমন্বয় সভা থেকে ধর্মঘটের এ ডাক দেয় সংগঠনটি।সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী পণ্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়ে বলেন, ন্যায্য দাবি আদায়ের জন্য এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।ওসমান আলী বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা না করে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করেছে। ফলে সারা দেশে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলছে। ৩১ ডিসেম্বরের মধ্যে এ আইন সংশোধনসহ পরিবহনে নৈরাজ্য ঠেকাতে ৯ দফা দাবি দেওয়া হয়েছে। দাবি আদায়ের অংশ হিসেবে ১২ ও ১৩ অক্টোবর পণ্য পরিবহন ধর্মঘট পালন করা হবে।

সব পরিবহন মালিক-শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও বেগবান করা হবে বলে উল্লেখ করে তিনি আরো বলেন, দাবি আদায়ের জন্য ধাপে ধাপে ৯৬ ঘণ্টা এবং প্রয়োজনে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকা হবে। ট্রাক-কাভার্ড ভ্যান, প্রাইমমুভার, মিনিট্রাক ও লরি না চললে দেশের বিভিন্ন বন্দর ও স্থান দিয়ে আমদানি-রপ্তানি করা সব ধরনের গার্মেন্টস, খাদ্য ও বিভিন্ন পণ্য পরিবহন বন্ধ হয়ে যাবে।

Top