প্রাথমিক স্কুল খোলার প্রস্তুতির নির্দেশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সন্ত্রাসীদের হামলা, গুরুতর আহত শাহাবুদ্দিন খান,নিরাপত্তা হীনতায় নিজ এলাকা ছাড়া অসহায় পরিবারটি বাবুগঞ্জে জামায়াত কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম এনআরবিসি ব্যাংকে চলছে লুটপাট, মূল নায়ক চেয়ারম্যান এমডি আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় মোহাম্মদ আবুল কাশেমের শত কোটি টাকার দুর্নীতি! বিএনপির মুখোশ পরে দুদকের নজর এড়ানোর ফন্দি জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল কতটা প্রস্তুত বাংলাদেশ? হজের নিবন্ধনের সময় আরও এগিয়ে আনলো সৌদি আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে

প্রাথমিক স্কুল খোলার প্রস্তুতির নির্দেশ


আলোকিত বার্তা:প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে পূর্বপ্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (স্লিপ)তহবিলের টাকায় অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কেনাকাটাসহ সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।এ বিষয়ে বুধবার পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়। তবে বিদ্যালয়গুলো কবে খুলবে,তা এখনও ঠিক হয়নি।পরিপত্রে বলা হয়েছে:জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে যথা শিগগির বিদ্যালয় পুনরায় চালু করা অতীব জরুরি।পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। পরিপত্রে স্কুল খোলার প্রস্তুতি নেয়ার বিষয়ে কতকগুলো নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাগুলো হল : শ্রেণিকক্ষসহ বিদ্যালয়ের পুরো আঙিনা ও আসবাবপত্র সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জীবাণুমুক্ত করা, শরীরের তাপমাত্রা পরিমাপক যন্ত্র ‘ইনফ্রারেড থার্মোমিটার’, সাবান, ব্লিচিং পাউডার, মগ, জগ ও বালতি ইত্যাদি কেনা, ওয়াশ ব্লক ও টয়লেট সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, অস্থায়ীভাবে হাত ধোয়ার স্থান নির্ধারণ করে হাত ধোয়ার পানি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, প্রয়োজন হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য শ্রমিক নেয়া এবং কোভিড-১৯ মেয়াদকালে ইন্টারনেট ডেটা কেনা।

পরিপত্রে আরও বলা হয়: কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকার আলোকে নিজ বিদ্যালয় স্থানীয়ভাবে পরিকল্পনা করে তা যথাযথভাবে বাস্তবায়ন করবে। এর আগে ৩ সেপ্টেম্বর বিদ্যালয় পুনরায় চালুর প্রস্তুতি বিষয়ক নির্দেশিকা জারি করা হয়।

Top