মিয়ানমার সীমান্তে সেনা বাড়ানোয় দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড

মিয়ানমার সীমান্তে সেনা বাড়ানোয় দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ


আলোকিত বার্তা:মিয়ানমার সীমান্তে সেনা বাড়ানোয় দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।এজন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি দিয়েছে ঢাকা।নিউইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে জুরুরি ভিত্তিতে দেয়া এ চিঠিতে পরিস্থিতিকে আরো উদ্বেগজনক না করতে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘকে তাগিদ দেয় বাংলাদেশ।এ চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশকে অবগত না করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েন, বেসামরিক ট্রলারে করে সৈন্যদের পারাপারের কারণে ভুল বোঝাবুঝি এবং এর পরিপ্রেক্ষিতে সীমান্তে প্রতিকূল ঘটনা ঘটতে পারে। আন্তর্জাতিক সীমানার কাছে মিয়ানমারের গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনাগুলো এ এলাকায় শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। গত কয়েক মাসের ঘটনা উল্লেখ করে সীমান্তে মিয়ানমারের মোতায়েন করা সৈন্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় বাংলাদেশ। বিষয়গুলো জরুরিভিত্তিতে সদস্যদেশগুলোর নজরে আনতে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে অনুরোধ করেছে বাংলাদেশ স্থায়ী মিশন।

এর আগে গত সপ্তাহে হঠাৎ করে কক্সবাজার সীমান্তে মিয়ানমারের পক্ষ থেকে সেনা সদস্য বাড়ানোর তৎপরতা লক্ষ্য করা যায়। মাছ ধরার ট্রলারের করে গোপনে তারা সৈন্য সমাবেশ শুরু করলে ১৩ সেপ্টেম্বর দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে কঠোর প্রতিবাদ জানান পররাষ্ট্র মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে এবার ১৫ সেপ্টেম্বর জাতীসংঘের নিরাপত্তা পরিষদের নজরে এনেছে বাংলাদেশ।

Top