একাদশের ক্লাস অনলাইনে শুরু অক্টোবরে - Alokitobarta
আজ : শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকরা সংবাদ লিখবে এতে কেউ হুমকি দিলে তা রাষ্ট্রীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, কিন্তু মানছে না... সংকটেও পোশাক রফতানিতে প্রবৃদ্ধি শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত বন্দির মাথায়, কানে বা বুকে গুলি করতেন জিয়াউল হাতে বৈধ কাগজপত্র,ভিসা-টিকিটও ঠিকঠাক,তবুও শাহজালালে পদে পদে হয়রানি দেশে সারের কোনো সংকট নেই খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা,লাগাম টানা যাচ্ছে না খেলাপি ঋণের সোলার ছাড়াও জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে নেছারাবাদে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

একাদশের ক্লাস অনলাইনে শুরু অক্টোবরে


আলোকিত বার্তা:দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে করোনা মহামারির মধ্যে একাদশ শ্রেণির ভর্তি শেষ করে আগামী মাসের ( অক্টোবর) শুরু থেকে অনলাইনে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান।তিনি বলেন, অক্টোবর মাসের শুরু থেকে একাদশ শ্রেণির ক্লাস অনলাইনে চলবে। আর শিক্ষা-প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পর স্বাভাবিক হবে ক্লাস।অনলাইনে আবেদনের পর একাদশ শ্রেণিতে ভর্তি শেষে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে কলেজগুলোতে ভর্তিচ্ছুরা ভর্তি হচ্ছেন। ভর্তির সময় বাড়িয়ে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তি হওয়া যাবে।
করোনা মহামারির মধ্যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোন সনদপত্র জমা না নিয়েই শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি করাতে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী একাদশে ভর্তি হতে আবেদন করেছেন।বোর্ড কর্মকর্তারা বলছেন, যারা কলেজে ভর্তি হতে আবেদন করেননি তাদের মধ্য থেকে কেউ কেউ কারিগরি শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তি হবেন, কেউ দেশের বাইরে পড়তে যাবেন, অন্যরা ঝরে পড়বেন।গত ৯ অগাস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অন্য বছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলেও এবার করোনা ভাইরাস মহামারির মধ্যে এই শ্রেণিতে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছেন।

Top