রোহিঙ্গা গণহত্যা: হেগের আদালত,‘বাংলাদেশে’ স্থানান্তরের অনুরোধ - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড

রোহিঙ্গা গণহত্যা: হেগের আদালত,‘বাংলাদেশে’ স্থানান্তরের অনুরোধ


আলোকিত বার্তা:২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে ইয়াঙ্গুনের বিরুদ্ধে বিচার চলমান রয়েছে।আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে যে শুনানি হবে,সেটি হেগের পরিবর্তে অন্য কোনো দেশে,বিশেষ করে বাংলাদেশে আদালত বসিয়ে করা হয় তার জন্য একটি আবেদন করা হয়েছে।এই আবেদনটি করেছেন রোহিঙ্গাদের নিয়ে কাজ করে এমন তিনটি ভিক্টিম সাপোর্ট গ্রুপের আইনজীবীরা। তারা এমন দেশে শুনানির অনুরোধ করেছেন, যেটা নিপীড়িত রোহিঙ্গাদের কাছাকাছি কোনো দেশ হবে। গত মাসে এ আবেদনটি করা হয়েছে।

বিবিসি বাংলা বলছে,ই প্রথম এরকম কোনো উদ্যোগ নেয়া হল,যেখানে ভিক্টিম বা নির্যাতিতদের শুনানির জন্য আদালতকেই অন্য কোনো দেশে বসানোর আবেদন জানানো হয়েছে।
এর আগে রোহিঙ্গা হত্যা ও ধর্ষণে সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন মিয়ানমারের দুই সেনা এবং তারা হেগে পৌঁছেগেছেন। আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবীরা বলছেন, মানবতাবিরোধী অপরাধের জন্য মিয়ানমারকে নিয়ে চলমান তদন্তে এ দুটি ঘটনা খুব গুরুত্বপূর্ণ।এই অনুরোধের পরিপ্রেক্ষিতে আইসিসির তিন নম্বর `প্রি ট্রায়াল চেম্বার‌’ আদালতের রেজিস্ট্রি বিভাগকে আদেশ দিয়েছে, দ্য হেগ থেকে অন্য কোনো দেশ, যেমন বাংলাদেশে আদালতের কার্যক্রম সরিয়ে নেয়ার সম্ভাব্যতা যাচাই করতে। আগামী ২১শে সেপ্টেম্বরের আগেই এই সম্ভাব্যতা যাচাই করে রিপোর্ট দিতে বলা হয়েছে।

Top