প্রত্যেক জেলা ও উপজেলায় একজন চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ করা হবে - Alokitobarta
আজ : শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকরা সংবাদ লিখবে এতে কেউ হুমকি দিলে তা রাষ্ট্রীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, কিন্তু মানছে না... সংকটেও পোশাক রফতানিতে প্রবৃদ্ধি শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত বন্দির মাথায়, কানে বা বুকে গুলি করতেন জিয়াউল হাতে বৈধ কাগজপত্র,ভিসা-টিকিটও ঠিকঠাক,তবুও শাহজালালে পদে পদে হয়রানি দেশে সারের কোনো সংকট নেই খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা,লাগাম টানা যাচ্ছে না খেলাপি ঋণের সোলার ছাড়াও জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে নেছারাবাদে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

প্রত্যেক জেলা ও উপজেলায় একজন চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ করা হবে


আলোকিত বার্তা:শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, প্রত্যেক জেলা ও উপজেলায় একজন চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ করা হবে।প্রাথমিক পর্যায়ে প্রত্যেক জেলায় একজন করে চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ করা হবে। পরে প্রত্যেক উপজেলায় এ নিয়োগ দেয়া হবে।শনিবার সিআরআই এবং ইয়ং বাংলার আয়োজনে ‘লেটস টক অন ইয়ুথ এডুকেশন অ্যান্ড স্কিলস’ শীর্ষক এক অনলাইন আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, আমাদের যুব সমাজ খুবই সংবেদনশীল। তাদের মনে প্রতিনিয়ত বিভিন্ন রকমের প্রশ্নের জন্ম নেয়। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। এজন্য তারা বিভিন্ন রকমের মানসিক সমস্যায় ভোগে। যেমন বিষণ্ণতা ও হতাশা। ফলশ্রুতিতে অনেক সময় তারা আত্মহত্যার মতো পথও বেছে নেয়। বিশেষ করে কোভিড-১৯ কারণে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। এ সবকিছু বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় একজন করে চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ দেয়ার চিন্তা করছে।

তিনি বলেন, এসব সাইকোলজিস্টরা প্রত্যেক স্কুলে একজন শিক্ষক ও একজন শিক্ষিকাকে মানসিক সমস্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে যেন শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন মানসিক সমস্যা কাউন্সিলিংয়ের মাধ্যমে সমাধান করতে পারেন।আলোচনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ অনেক তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থী যুক্ত ছিলেন।

Top