প্রবাসীদের জন্য কমানো হয়েছে করোনা পরীক্ষার ফি - Alokitobarta
আজ : রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

প্রবাসীদের জন্য কমানো হয়েছে করোনা পরীক্ষার ফি


আলোকিত বার্তা:প্রবাসীদের জন্য কমানো হয়েছে করোনা পরীক্ষার ফি।সাড়ে ৩ হাজার থেকে কমিয়ে এ ফি এখন দেড় হাজার করেছে সরকার।সোমবার(২৪ আগস্ট)স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা রোধে তাইওয়ান সরকারের পক্ষ থেকে পাঠানো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।পিসিআর টেস্টের জন্য আমরা যে ফি নির্ধারণ করেছিলাম তা কমিয়ে দেয়া হয়েছে’ জানিয়ে মন্ত্রী বলেন,২০০ টাকার টেস্ট ১০০ টাকা,ঘরে বসে টেস্ট ৫০০ থেকে ৩০০ টাকা করা হয়েছে। যারা টেস্ট করে বিদেশে যায় তাদের পরীক্ষা সাড়ে তিন হাজার থেকে কমিয়ে এক হাজার ৫০০ টাকা করে দেয়া হয়েছে।করোনার তিন ধরনের টেস্ট হয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,একটা হলো পিসিআর টেস্ট,যেটা আমরা করে যাচ্ছি।দুটি টেস্ট- একটি অ্যান্টিজেন এবং অপরটি র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট।

তিনি বলেন,একটা হলো পিসিআর টেস্ট,যেটা আমরা করে যাচ্ছি।একটা ল্যাব থেকে এখন প্রায় ৮৮টি ল্যাবে পিসিআর টেস্ট হয়।কিন্তু টেস্টের সংখ্যা সেভাবে বাড়ে না,কারণ কিছু লোকের অনীহা দেখা দিয়েছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি,ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার,বাণিজ্য সচিব ড.মো.জাফর উদ্দীন,স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো.আবদুল মান্নান,ঢাকায় তাইওয়ান ট্রেড সেন্টারের পরিচালক তিমথি ডব্লিড.ডি.সো,ম্যানেজার রঞ্জন চক্রবর্তী প্রমুখ।

Top