মহামারী করোনার কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকরা সংবাদ লিখবে এতে কেউ হুমকি দিলে তা রাষ্ট্রীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, কিন্তু মানছে না... সংকটেও পোশাক রফতানিতে প্রবৃদ্ধি শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত বন্দির মাথায়, কানে বা বুকে গুলি করতেন জিয়াউল হাতে বৈধ কাগজপত্র,ভিসা-টিকিটও ঠিকঠাক,তবুও শাহজালালে পদে পদে হয়রানি দেশে সারের কোনো সংকট নেই খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা,লাগাম টানা যাচ্ছে না খেলাপি ঋণের সোলার ছাড়াও জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে নেছারাবাদে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

মহামারী করোনার কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি


আলোকিত বার্তা:মহামারী করোনার কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।কবে এসব পরীক্ষা হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আমরা যখনই পরীক্ষা নেব জানিয়ে দেব। এটা গোপন কোনো সিদ্ধান্ত নয়। আমরা প্রকাশ্যে এটি ঘোষণা করব। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অ্যাপ্রুভাল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারাই ঘোষণা করব। এটা গুজব ছড়ানোর কোনো যৌক্তিকতা ও ভিত্তি থাকা উচিত না।এই পরীক্ষা নিয়ে ইতোমধ্যে গুজব ছড়ানো হয়েছে- এ বিষয়ে এক প্রশ্নে সচিব বলেন, এটি (এইচএসসি) একটি পাবলিক পরীক্ষা। এর সঙ্গে আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থীর জীবন জড়িত। আমি অনুরোধ করব, সরকারের পক্ষ থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত এ ধরনের কোনো গুজব বা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে।

মাউশি সচিব বলেন, শিক্ষামন্ত্রী পরিষ্কার বলেছেন- আমরা যখনই পরীক্ষা নেব, দুই সপ্তাহের নোটিশ দিয়ে সবাইকে জানাব।কোনো ধরনের গুজবে কান না দেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।শিক্ষাবর্ষের সূচি অনুযায়ী, আসছে নভেম্বরে জেএসসি পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতিতে এই পরীক্ষা নিয়ে সাংবাদিকদের সচিব বলেন, আমরা যখনই পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নেব, তখনই আপনাদের জানাব। শুধু জেএসসি নয়, অন্যান্য পরীক্ষার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছেন সেগুলো পর্যালোচনা করে আমরা উপযুক্ত সময়ে ঘোষণা করব।

Top