বরিশালে নানা কর্মসূচির মধ্যে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন

বরিশালে নানা কর্মসূচির মধ্যে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালন


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বিভাগীয় শহর বরিশালে স্বাধীনতার স্থপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ১৫ আগস্ট কালোরাতে ঘাতকদের বুলেটের আঘাতে নির্মমভাবে নিহতদের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।আজ শনিবার (১৫ আগস্ট) রাতের প্রথম প্রহরে নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয় সংলগ্ন জাতীর জনক বঙ্গবন্ধু ও শহীদ আঃ রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অপর্ণ করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।এ দিকে সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু উদ্যানে জাতীর জনকের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে পাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।এখানে পর্যায়েক্রমে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রো পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা পূস্পার্ঘ অপর্ণ করাসহ জেলা প্রশাসনের আয়োজনে অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদ সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন জেলা নেতৃবৃন্দ।

এর পরপরই পর্যায়েক্রমে বরিশাল জেলা জাতীয় শ্রমীকলীগ, বরিশাল জেলা কৃষকলীগ, বরিশাল জেলা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, সরকারী আইন কর্মকর্তাবৃন্দ, বরিশাল সদর উপজেলা পরিষদ, বরিশাল জেলা মহিলালীগ, মহিলা যুবলীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ, বরিশাল চেম্বারর্স অব কমার্স, জেলা ও মহানগর যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়া নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও গ্রুপ থিয়েটার বরিশাল কমিটির আয়োজনে জাতীর জনকের অস্থায়ী প্রতিকৃতিতে বরিশাল সাংস্কৃতিক জোট সমন্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ এখানে শ্রদ্ধা নিবেদন করে।অপরদিকে বগুড়ারোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শৃদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ সদস্যরা।

এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদ, দোয়া-মোনাজাত ও মন্দির ও প্যাগোডা, গ্রিজ্জায় উপসানালয় প্রার্থনার আয়োজন করা হয়েছে।অন্যদিকে নগরের নাজিরপুলে বিসিসি প্যানেল মেয়র (এপিপি)এ্যাড. রফিকুল ইসলাম খোকনের ব্যাক্তিগত আয়োজনে দুপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।এর পূর্বে সকালে দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় শোক পতাকা অর্ধনির্মিত উত্তোলন করা।

Top