দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না

দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত


এবি সিদ্দীক ভুইয়া:বরিশালের আগৈলঝাড়া উপজেলার যবসেন সড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহসানুল হক জীম(১৬)নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেনবৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তার মরদেহ পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।নিহত জীম উপজেলার যবসেন গ্রামের বাসিন্দা ত্রাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক পাইকের ছেলে। চলতি বছরে তিনি এসএসসি পাস করে কলেজে ভর্তির অপেক্ষায় ছিলেন। কিন্তু বুধবার (১২ আগস্ট) দিনগত রাতে ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় তার কলেজে পড়ার সেই স্বপ্ন আর পূরণ হলো না।আহত সূত্রে জানা গেছে, বুধবার রাতে যবসেন সড়কে বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালকসহ চার আরোহী ছিটকে সড়কের পাশে গাছের ওপর আছড়ে পড়েন।

গুরুতর আহতাবস্থায় জীমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।দুর্ঘটনায় অন্যান্য আহতদের মধ্যে সৌরভকেও শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল জানান, সড়ক দুর্ঘটনায় আহত জীম শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে বলে তারা জানতে পেরেছেন। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Top