ট্রাকের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ৮ জন যাত্রী আহত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন

ট্রাকের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ৮ জন যাত্রী আহত


রফিকুল ইসলাম:বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ৮ জন যাত্রী আহত হয়েছে।গুরুতর আহত ৫ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে বরিশাল–ঢাকা মহাসড়কের রহমতপুর এলাকায় সড়কের পাশে যাত্রীবাহী বাসটি উল্টে এ দুঘর্টনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,বেলা ১১টার দিকে বরিশাল থেকে ছেড়ে আশা উজিরপুরের শাতলার উদ্দেশ্য ছেড়ে আশা(নং বরিশাল-জ ১১-০১২৪) শামিম-নোমান নামের একটি যাত্রীবাহী বাস।ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর স্টেশনে যাত্রীর জন্য অপেক্ষামাণ থাকা অবস্থায় যাত্রীবাহী বাসটিকে পিছন দিক থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা অন্য একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়।খবর পেয়ে বরিশাল ও বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত যাত্রীদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনাকবলিত বাসটিতে এ সময় অন্তত অর্ধশতাধিক যাত্রী ছিলেন।দুর্ঘটনা ও আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম ও এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আমল

Top