৩১ আগস্ট শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার মধ্য দিয়ে বরিশালে চালু হচ্ছে বঙ্গবন্ধু অডিটরিয়াম - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন

৩১ আগস্ট শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার মধ্য দিয়ে বরিশালে চালু হচ্ছে বঙ্গবন্ধু অডিটরিয়াম


আলোকিত বার্তা:৩১ আগস্ট শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার মধ্য দিয়ে বরিশালে চালু হচ্ছে বঙ্গবন্ধু অডিটরিয়াম।শুক্রবার(১৪ আগস্ট)বিকেলে বরিশালের ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মহানগর আওয়ামী লীগের নেতাদের মতবিনিময় সভায় এ কথা জানান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।ফেসবুকে লাইভে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন,৩১ আগস্ট শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার মধ্য দিয়ে বঙ্গবন্ধু অডিটরিয়ামে কার্যক্রম শুরু হবে।প্রতিবছর সিটি করপোরেশন এ আয়োজন করবে। তবে কোনো বাধ্যবাধকতা নেই।আর প্রতিযোগীতাটি সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজন করা হবে।প্রয়োজনে দুই দিনব্যাপী করা হোক।অডিটরিয়ামের এক-দোতলাটিতে অনেক বড় স্পেস রয়েছে,সেটি আমরা পরিষ্কার করে রেডি করছি।তিনি বলেন,যে অবস্থায় বঙ্গবন্ধু অডিটোরিয়াম রয়েছে,সেই অবস্থাতেই ৩১ আগস্ট থেকে এটি চালু করে দেবো।সাংস্কৃতিক অঙ্গন বা যে কারণে এটি তৈরি হয়েছিলো।

মেয়র বলেন,প্রথমত বঙ্গবন্ধু অডিটোরিয়াম নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিগত মেয়রের গড়িমসি রয়েছে। তাই অডিটোরিয়ামটির নিমার্ণ কাজ অনেকদিন বন্ধ হয়ে পরিত্যাক্ত অবস্থায় ছিল।এছাড়া অডিটরিয়ামের জায়গা নির্ধারণও সঠিক হয়নি।তবুও আমরা মুজিববর্ষ উপলক্ষে বহুল প্রত্যাশিত অডিটোরিয়ামটি চালু করতে যাচ্ছি।জানা গেছে,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বরিশাল শহীদ মিনারের পাশেই বঙ্গবন্ধু অডিটোরিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ১৩ জানুয়ারি।১৭ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের ১২ জানুয়ারি নির্মাণ কাজ শেষ করার কথা ছিল বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি)।

Top