বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী স্মরণে গৌরনদীতে বৃক্ষরোপন কর্মসূচি
রফিকুল ইসলাম::জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী স্মরণে বরিশাল বিভাগের সরকারি দপ্তর সমূহে একযোগে বৃক্ষরোপন কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের ভিডিও কনফারেন্স ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্স শেষে উপজেলা পরিষদ চত্বরে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী,উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমান,বন কর্মকর্তা মোঃ সব্বির হোসেন, ত্রাণ ও পূনবাসন কর্মকর্তা আহসান হাবীবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।