পালিয়ে গেল ব্যবসায়ী,বরিশাল র‌্যাবের অভিযানে ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না

পালিয়ে গেল ব্যবসায়ী,বরিশাল র‌্যাবের অভিযানে ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন একটি বাগান থেকে ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে না পারলেও মাদক বিক্রেতাকে শনাক্ত করেছে।বুধবার ভোর রাতে স্থানীয় মাখরকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাগান থেকে মাদক উদ্ধারের এই ঘটনায় মিলন আকন হাওলাদার নামের একজনকে অভিযুক্ত করে বিমানবন্দর থানায় র‌্যাব একটি মামলা করেছে।বিষয়টি বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে নিশ্চিত করে বরিশাল র‌্যাব সদর দপ্তর।

র‌্যাব অফিস সূত্র জানায়, তাদের একটি অভিযানিক টিম বুধবার ভোর রাতে ডিউটিকালে খবর আসে বিমানবন্দর থানাধীন এলাকায় মাদক ক্রয় বিক্রয় চলছে।পরক্ষণে র‌্যাবের টিমটি ঘটনাস্থল মাখরকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাগানের দিকে এগিয়ে গেলে মাদক বিক্রেতা বস্তাভর্তি ফেন্সিডিল ফেলে পালিয়ে আত্মরক্ষা করে।এসময় র‌্যাব সদস্যরা সেখান থেকে ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।পরে র‌্যাব স্থানীয়দের কাছ থেকে জানতে পারে পালিয়ে যাওয়া ব্যক্তি এলাকার মৃত হযরত আলী হাওলাদারের ছেলে মিলন আকন হাওলাদার।বিজ্ঞপ্তিতে র‌্যাব উল্লেখ করে বরিশাল জেলার বিভিন্ন থানায় মিলন হাওলাদারের বিরুদ্ধে অন্তত ৮ টি মামলা আছে। এর মধ্যে অধিকাংশই মাদকের।এ ঘটনায় বরিশাল র‌্যাবের ডিএডি মো. সাবুর আলী বাদী হয়ে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

Top