ডাঃ সব্যসাচী দাস এর বিরুদ্ধে ভূয়া মেডিকেল সার্টিফিকেট প্রদানের অভিযোগ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না

ডাঃ সব্যসাচী দাস এর বিরুদ্ধে ভূয়া মেডিকেল সার্টিফিকেট প্রদানের অভিযোগ


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:উজিরপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সব্যসাচী দাস এর বিরুদ্ধে ভূয়া মেডিকেল সার্টিফিকেট প্রদানের অভিযোগে বরিশাল সিভিল সার্জনের নির্দেশে তদন্ত শুরু হয়েছে।সূত্রে জানা যায়,১২ আগষ্ট বুধবার সকাল ১০টায় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্ত কার্যক্রমে আসেন বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ এস.এম কবির হাসান,মেডিকেল অফিসার ডাঃ নাজমুল ইসলাম,প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ মহিউদ্দিন উকিলসহ তিন সদস্য বিশিষ্ট টীম। অভিযোগ সূত্রে জানা যায়, বাবুগঞ্জ উপজেলার রাহুতকাঠী গ্রামের মৃত মৌজে আলী সিকদারের ছেলে মোঃ কবির সিকদারের সাথে একই বাড়ির মৃত ফিরোজ সিকদারের ছেলে তৌফিকুল ইসলাম শুভর সাথে ২০১৯ সালের ১২ নভেম্বর মারামারি সংঘটিত হয়।ওই দিন মোঃ তৌফিকুল ইসলাম শুভ সামান্য আঘাত নিয়ে উজিরপুর হাসপাতালে ভর্তি হয়।ওইদিন বাবুগঞ্জ থানায় শুভর মা মাহামুদা বেগম বাদী হয়ে জিআর ৮৭/১৯ মামলা দায়ের করে।বাবুগঞ্জ থানা পুলিশ উজিরপুর হাসপাতাল থেকে ২০১৯ সালের ১০ ডিসেম্বর ডাঃ সব্যসাচী দাস একটি জখমী সার্টিফিকেট প্রদান করে যার মেমো নং-১১৭৩। রোগীর ভর্তি রেজিষ্ট্রারে শরীরে সামান্য আঘাতপ্রাপ্ত উল্লেখ থাকলেও সার্টিফিকেটে একাধিকবার গুরুতর জখমের কথা উল্লেখ করেছেন। এমনকি রোগীর ভূয়া স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়েছে এবং মামলার লিখিত অভিযোগের সাথে সার্টিফিকেটের সাথে কোন মিল নেই।

এ ব্যাপারে ভূক্তভোগী কবির সিকদার বরিশাল সিভিল সার্জন বরাবরে ডাঃ সব্যসাচীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এর আলোকে বরিশাল সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেনের নির্দেশে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টীম তাদের কার্যক্রম শুরু করেছে। স্থানীয়রা আরো জানান, ডাঃ সব্যসাচীর কক্ষে টাকা ছাড়া চিকিৎসা মেলে না, টাকা বেশি দিলে সার্টিফিকেট সহজেই সার্টিফিকেট মিলে।উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী জানান, একটি অভিযোগের আলোকে সিভিল সার্জন স্যারের নির্দেশে ২ সদস্যের একটি তদন্ত টীম আজ সকালে তাদের কার্যক্রম শুরু করেছে।

Top