বরিশাল বিভাগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন

বরিশাল বিভাগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


এবি সিদ্দীক ভুইয়া:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগের সব জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জুম কনফারেন্সের মাধ্যমে বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার এ কর্মসূচির উদ্বোধন করেন।আগস্ট মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার বলেন, ‘শুধু বৃক্ষরোপন করলেই হবে না, বৃক্ষের পরিচর্যাও করতে হবে। তাই সবার উচিত লাগানো বৃক্ষগুলোর নিয়মিত পরিচর্যা করা।কনফারেন্সে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবদুর রাজ্জাক এবং অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহসহ বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়া,মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.শাহাবুদ্দিন খান,বিভাগের ছয় জেলা প্রশাসক, সব উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এনজিও, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা জুম কনফারেন্সে সংযুক্ত ছিলেন।কনফারেন্স শেষে বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বরে গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে বরিশাল বিভাগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অমিতাভ সরকার।বৃহস্পতিবার পুরো বিভাগে বিভিন্ন ধরনের ৩৫ হাজার গাছের চারা রোপণ করা হয়।

এ কর্মসূচির আওতায় আগস্ট মাসজুড়ে বরিশাল বিভাগে ফলদ, বনজ ও ওষুধি গাছের ৩ লাখ চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Top