বরিশালে জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে জাল-জালিয়াতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা

বরিশালে জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে জাল-জালিয়াতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ


বরিশাল প্রতিনিধি:বরিশালে জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে জাল-জালিয়াতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার দুপুরে সদর সাব রেজিস্ট্রার অফিস কর্তৃপক্ষ তাদের হাতেনাতে আটক করে পুলিশের দেয়।গ্রেপ্তারকৃতরা হলেন- জমি গ্রহীতা কাশিপুর বিল্লাবাড়ি গ্রামের নুর মো. মোল্লার ছেলে রসিদ মোল্লা, দাতা বরিশাল শহরের ১৯ নম্বর ওয়ার্ড নতুন বাজার এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে তৌহিদুল ইসলাম এবং কাউনিয়া ময়লাখোলা এলাকার মতিউর রহমানের ছেলে শহীদুর রহমান।সাব রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে,এই তিন ব্যক্তি বুধবার দুপুরে একটি সম্পত্তি ক্রয়-বিক্রয় ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অফিসে আছেন এবং সকল দলিলসহ সকল কাপজপত্র প্রদর্শন করেন।

এসময় খাজনার দাখিলাটি দেখে সন্দেহ হলে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে সেটি নকল করেছে। পরে কোতয়ালি মডেল থানা পুলিশ ডেকে তাদের তিনজনকে হাতে তুলে দেওয়া হয়।থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম জানান, জাল-জালিয়াতি করার অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।

Top