তানজিলার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন

তানজিলার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন


রফিকুল ইসলাম::৩ মাসের অন্তঃসত্ত্বা তানজিলাকে স্বামীর বাড়িতে অত্যাচার নির্যাতন করে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে বরিশালের সর্বস্তরের নাগরিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনে নিহত তানজিলার স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেয়।এসময় তারা হত্যার সঙ্গে জড়িত স্বামীসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।পারিবারিক সূত্র জানায়, বরিশাল নগরের ভাটিখানার মেয়ে তানজিলা রহমান খানকে শ্বশুরবাড়িতে যৌতুকের টাকা না দেওয়ায় হত্যা করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান,২০১৬ সালে লক্ষ্মীপুর জেলার,রামগঞ্জ উপজেলার সাইদেরখিল গ্রামের মোল্লা বাড়ির ছেলে জহিরুল ইসলামের সঙ্গে তানজিলার বিয়ে হয়।২০১৯ সালের আগস্ট মাসে আনুষ্ঠিকভাবে তানজিলাকে শ্বশুর বাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ডিসেম্বর মাসে জহিরুল তানজিলার কাছে ৫ লাখ টাকা দাবি করে। মেয়ের শান্তির কথা চিন্তা করে বাবা সাইদুর রহমান ২ লাখ টাকা দেয়। বাকি ৩ লাখ টাকার জন্য তানজিলার ওপর নির্যাতন করা হয়। গত ৮ আগস্ট সকালে তানজিলার স্বামী জহিরুল বরিশালে ফোন করে জানায়, তানজিলা চেয়ার থেকে পড়ে অচেতন হয়ে গেছে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। এ সংবাদ পেয়ে তানজিলার ভাই ও ২ মামা সহ ৯ জন তানজিলার শ্বশুর বাড়িতে যাওয়ার পূর্বে স্থানীয় থানায় বিষয়টি অবহিত করে।পুলিশ ওইদিন দুপুর ৩টার দিকে তানজিলার মরদেহ উদ্ধার করে এবং স্বামী জহিরুল ইসলামকে আটক করে। এ বিষয়ে তানজিলার ভাই সাইফুর রহমান ৯ আগস্ট বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন-তানজিলার বাবা মো. সাইদুর রহমান,মা রুনু খান, বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন,জেলার সদস্য সচিব ডা. মনিষা চত্রবর্তী,নারী নেত্রী হাসিনা বেগম নিলা,মো.হাসান বেপারী, মাসুমা বেগম, জাকিয়া সুলতানা লিপা ও সাইদুল ইসলাম লিপা প্রমুখ।

Top