১৩ বছরের গৃহকর্মীকে ঘরে আটকে গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি

১৩ বছরের গৃহকর্মীকে ঘরে আটকে গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা


আলোকিত বার্তা:মাত্র ১৩ বছরের গৃহকর্মীকে ঘরে আটকে গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।খবর পেয়ে বরিশাল নগরের ১৬ নম্বর ওয়ার্ডের একটি বাসায় অভিযান চালিয়ে আশা নামের ওই গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় বুধবার (১২ আগস্ট) পুলিশের এসআই আলামিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডের রিফুজি কলোনি এলাকার বাসিন্দা বুলবুল বিশ্বাস ও বকুল বিশ্বাস কয়েক বছর আগে ব্যাপ্টিস্ট মিশন রোডের বাসিন্দা ডেভিড বিশ্বাস ও মেরী বিশ্বাসের দুই সন্তানের মধ্যে বড় মেয়ে আশা বিশ্বাসকে গৃহকর্মী হিসেবে নিয়ে আসেন। আশাকে নিয়ে আসার কিছুদিন যেতেই ওই গৃহকর্মীর ওপর নানানভাবে নির্যাতন চালানো হতো।
ঠিক কত বছর আগে বুলবুল ও বকুল পিসিদের বাসায় কাজে এসেছেন তা না জানলেও গৃহকর্মী আশা জানায়, কথায় কথায় ওই বাসায় তাকে মারধর করতো বকুল আর বুলবুল পিসি। আবার কখনো খুন্তি গরম করেও শরীরে ছ্যাঁকা দিতো। চিৎকার করেও লাভ হতো না, গলা চেপে ধরে মারতেন।তিনি জানান, পিসিরা আঘাতের স্থান দেখে দেখে পুনরায় মারধর করতেন।অনেক স্থানে ঘা হয়ে গেছে সেখান থেকে পুঁজ বের হত। আর যন্ত্রণার কথা বললেও নির্যাতনের ধরণ পাল্টে যেতো। আর নির্যাতন চালিয়ে ঘরের মধ্যেই আটকে রাখা হতো, যদি কোন কারণ বসত ঘরের বাইরে গেলেও মারধর করা হতো।

আশা জানায়,পিসিরা বলাবলি করতেন, আমি বাইরে বের হলেই নাকি লোকজনের কাছে নালিশ করি।আবার আমাকে মারধরের কথা বলি।থানা পুলিশের নারী সদস্যরা জানিয়েছে, নির্যাতনের আঘাতে আশার ঘাড়ে, হাতে, পায়ে, পিঠে ক্ষত ও জখমের চিহ্ন রয়েছে।আশা বিশ্বাসের পিতা ডেভিড বিশ্বাস জানান,ইচ্ছা থাকলেও মেয়েকে তাদের (বকুল ও বুলবুল বিশ্বাস) কাছ থেকে নিতে পারি না। মারধরের কথা শুনে আমি একবার নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু তাদের স্বজন সায়মন কুন্তল বিশ্বাস আমাকে হুমকি দেয়, আমার সঙ্গে ‘খারাপ কিছু’করে ফেলবেন। তারপর মেয়ের আশা ছেড়ে দিয়েছি।কোতোয়ালি মডেল থানার ওসি নুরল ইসলাম জানিয়েছেন, শিশুটিকে নির্যাতনের ভয়াবহ তথ্য উঠে আসছে। তার ওপর অমানবিক নির্যাতন হতো প্রতিনিয়ত। আমরা এ ঘটনায় নির্যাতনকারী দুইজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছি।বুধবার (১১ আগস্ট) আশা এক প্রতিবেশীর কাছে তার জীবন বাঁচানোর অনুরোধ জানান। এসময়ে তার শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন দেখে ওই প্রতিবেশী কোতোয়ালি মডেল থানায় জানায়।রাতে ওসি নুরুল ইসলাম শিশুটিকে উদ্ধার করেন।পুলিশের খবর পেয়ে পালিয়ে যান নির্যাতনকারী বকুল বিশ্বাস ও বুলবুল বিশ্বাস।এদিকে এ ঘটনার পর নির্যাতনকারী ওই পরিবারের পক্ষে জনৈক লোক নিজেকে ক্ষমতাশালী জাহির করে পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং শিশু নির্যাতনের ঘটনায় যেন কোন পদক্ষেপ গ্রহণ না করা হয় সেজন্য চাপ সৃষ্টি করেন বলে থানা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।

Top