বরিশাল জেলায় নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে
বরিশাল প্রতিনিধি:বরিশাল জেলায় নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় ২৭২৩ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ১১ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। যার ফলে জেলায় মোট ১৮৭৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং নতুন করে জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করে নি। এরআগে জেলায় ৪৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।আক্রান্তদের মধ্যে- মেহেন্দীগঞ্জ উপজেলার ৩ জন স্বাস্থ্যকর্মীসহ ৪ জন, আগৈলঝাড়া উপজেলার ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৩ জন, বাকেরগঞ্জ উপজেলার ২ জন, গৌরনদী উপজেলার ২ জন, উজিরপুর উপজেলার ১ জন, বরিশাল নগরীর সদর রোড, বাংলাবাজার, পলিটেকনিক রোড প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, হসপিটাল রোড, কাউনিয়া, আলেকান্দা, জজ কোর্ট, নাজির মহল্লা, ব্যাপ্টিস্ট মিশন রোড, কালুশাহ রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৭ জন, জেলা পুলিশে কর্মরত ১ জন ও পরিবারের ১ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ জন নার্স।
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩০ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।