ঝাঁড়-ফুঁকের নামে ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেছেন এক ভণ্ড ফকির - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি

ঝাঁড়-ফুঁকের নামে ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেছেন এক ভণ্ড ফকির


রফিকুল ইসলাম:বিয়ের পরে স্বামীর সংসারে সুখে রাখার তাবিজ দিতে গিয়ে ঝাঁড়-ফুঁকের নামে ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেছেন এক ভণ্ড ফকির।এ ঘটনা জানতে পেরে অভিযান চালিয়ে ওই ভণ্ড ফকির শঙ্কর দেবনাথকে (৭০) আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।পাশাপাশি বুধবার (১২ আগস্ট) এ ঘটনায় ভিকটমের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরও করেছেন।ভিকটিমের মা জানান, বরিশাল নগরের বাজার রোড সাগর গলি এলাকার বাসিন্দা ও ভণ্ড ফকির শঙ্কর দেবনাথ দীর্ঘদিন ধরে শিশু-কিশোরীদের বিভিন্ন রোগের ঝাঁড়-ফুঁক দিয়ে আসছিলেন। যিনি সম্পর্কে তার মামা শ্বশুরও হন।তিনি জানান, তার মেয়ের জন্ডিসে আক্রান্ত। তাই তিনি শঙ্কর দেবনাথের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। শঙ্কর দেবনাথ তাদের বরিশালে আসতে বললে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) অসুস্থ মেয়েকে নিয়ে বরিশালে এসে তার বাসাতেই ওঠেন।ভিকটিমের মা বলেন, শনিবার (৮ আগস্ট) রাত ১০টার পরে শঙ্কর দেবনাথ জানান মেয়ের শরীরে জটিল রোগ বাসা বেঁধেছে, স্বামী সংসারে সুখে থাকবে না। শরীরের রোগ এবং বিয়ের পরে সংসারে সুখি হতে হলে তাকে নাওন (গোসল) দিতে হবে এই মর্মে ফকিরের ফিকির দেওয়ার কক্ষে রাখেন।

তিনি আরও বলেন,ঘটনার সময় আমি পাশের কক্ষেই ছিলাম।যেহেতু তিনি আমার মামা শ্বশুর,আর আগেও তার বাসায় আমরা আসা-যাওয়া করতাম।তাই সন্দেহের কিছু করিনি। কিন্তু আমার মেয়ে নাওন শেষে বের হয়ে জানায় তাকে কক্ষে আটকে ঝাঁড়-ফুকের নামে ধর্ষণ করা হয়েছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, ভয় দেখিয়ে ফিকির ঘরে আটকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে ভিকটিমের এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দিনগত রাত ১টার দিকে অভিযানে নামে পুলিশ সদস্যরা। পরে নগরের বাজার রোড সাগর গলির ভাড়া বাসায় অভিযান চালিয়ে ফকির শঙ্কর দেবনাথকে (৭০) আটক করা হয়। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন অভিযুক্ত ধর্ষক।

Top