কাতারের থেকে দেশে ফিরেছেন ৪১৩ বাংলাদেশী - Alokitobarta
আজ : রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

কাতারের থেকে দেশে ফিরেছেন ৪১৩ বাংলাদেশী


আলোকিত বার্তা:কাতারের রাজধানী দোহা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৩ বাংলাদেশী।বুধবার(১২ আগস্ট)সকাল ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।জানা গেছে,বৈশ্বিক মহামারি করোনায় কাতারে আটকা পড়েন বাংলাদেশী এই নাগরিকরা।দু-দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না।

উভয় দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে বুধবার তারা দেশে ফেরেন।দেশে ফেরাদের মধ্যে দেশটিতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশী শ্রমিকরাও রয়েছেন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এতথ্য নিশ্চিত করে বলেন,কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

Top