স্থগিত সকল মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে নিষ্পত্তি করার নির্দেশনা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

স্থগিত সকল মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে নিষ্পত্তি করার নির্দেশনা


বরিশাল প্রতিনিধি:স্থগিত সকল মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের(বিএমপি)কমিশনার মো.শাহাবুদ্দিন খান বিপিএম।একই সাথে তিনি বলেছেন,বিএমপির থানা এলাকাগুলোতে যেন কোন প্রকার সম্পত্তি সংক্রান্ত অপরাধ বৃদ্ধি না পায়।মঙ্গলবার(১১ আগস্ট)বিএমপির দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ)মো.মোকতার হোসেন পিপিএম’র সভাপতিত্বে ওই জোনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার এসব কথা বলেন।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে কোথাও যেন কোন প্রকার নাশকতা মূলক কর্মকান্ড না ঘটে সে দিকে নজরদারি বাড়াতে হবে। সেই সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও বেগবান হয়ে সেবাদান চলমান রাখতে উভয় থানা এলাকায় বিট পুলিশিং ব্যবস্থা জোড়দার করার আহ্বান জানান।বিএমপির দক্ষিণ জোনের ওই সভায় উপস্থিত ছিলেন, বিএমপির সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) মো. রাসেল, সহকারী পুলিশ কমিশনার (বন্দর) প্রকৌশলী মো. শাহেদ আহম্মেদ চৌধুরী, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার, কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ.আর. মুকুল পিপিএম এবং বন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Top