বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ সোসাইটি বরিশাল কমিটির শোক বার্তা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ সোসাইটি বরিশাল কমিটির শোক বার্তা


খবর বিজ্ঞপ্তি:বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য ও শহিদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক অ্যাডভোকেট মো.আব্দুল হাই নেগাবান পল্টু’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃত্তি দিয়েছেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি বরিশাল কমিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি বরিশাল কমিটির সভাপতি বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান সরদার মো: খালেদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম রেজাউল হক পিন্টু’র যৌথ বিবৃত্তির এক শোক বার্তায় বলা হয়-সাংবাদিক অ্যাডভোকেট মো. আব্দুল হাই নেগাবান পল্টু’র মৃত্যুতে দেশ একজন সত্যিকারের দেশপ্রেমিক নিবেদিত প্রাণ হারাল।

বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন,তাদেরকে ধৈর্য্য ধারণ করার এবং শোককে কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।প্রসঙ্গত:মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় নগরীর আমানতগঞ্জ নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। ব্যক্তিগত জীবন তিনি ছিলেন চিরকুমার। নেগাবান পল্টু আইন পেশার পাশাপাশি সংবাদপত্রে লেখালেখি করতেন। তার বড় ভাই ইসমাইল হোসেন নেগাবান মন্টু বরিশালের সিনিয়র আইনজীবী ও সাংবাদিক।

Top