বরিশাল মেট্রোপলিন এলাকায় ‘ব্লক রেইডের’ মাধ্যমে মাদকবিরোধী অভিযান শুরু - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা

বরিশাল মেট্রোপলিন এলাকায় ‘ব্লক রেইডের’ মাধ্যমে মাদকবিরোধী অভিযান শুরু


রফিকুল ইসলাম:বরিশাল মেট্রোপলিন এলাকায় ‘ব্লক রেইডের’ মাধ্যমে মাদকবিরোধী অভিযান শুরু করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বরিশাল নগরের রসুলপুর কলোনীতে বুধবার (১২ আগস্ট) দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ১২ মাদককারবারির তালিকা নিয়ে একযোগে অভিযান পরিচালনা করেন।ওই অভিযানে যদিও কাউকে আটক কিংবা কোনো ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অভিযান শেষে কলোনীবাসীর সঙ্গে খোলামেলা কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) মো. মঞ্জুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পুলিশের ওপর জনগণকে আস্থা রাখার পাশাপাশি মাদক নির্মূলে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে কলোনীবাসীর সঙ্গে আলোচনা করেন তারা। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) মো. মঞ্জুর রহমান কলোনীকে মাদকমুক্ত রাখার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। কলোনীবাসীও পুলিশকে সহায়তা করার বিষয়ে আশ্বস্ত করেন।

অভিযান শেষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) মো. মঞ্জুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বুধবার আমরা মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যারা তালিকাভুক্ত মাদকব্যবসায়ী রয়েছে তাদের বাসায় ব্লক রেইডের মাধ্যমে অভিযান পরিচালনা করেছি। রসুলপুরের এই বস্তি থেকে মাদক নির্মূল করতে চাই, এ কাজের জন্য বস্তিবাসীর সহযোগিতাও চেয়েছি। বুধবার তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেন আমাদের সহযোগিতা করেন। তারাও বলেছেন যে আমাদের সহযোগিতা করবেন।তিনি বলেন, বরিশাল নগরের সব স্পটসহ বিভিন্ন বস্তিতেই এই মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করবো। প্রত্যেক স্পটের মাদক ব্যবসায়ীদের তালিকা করছি। এই স্পটে ১২ জনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বাকি স্পটগুলোতেও তালিকা অনুযায়ী একযোগে ব্লক রেইডের মাধ্যমে মাদকবিরোধী অভিযান চালানো হবে।তিনি বলেন, ইনফর্মারের বিরুদ্ধেও অভিযোগ আসে। সেক্ষেত্রে জনগণ যদি সহযোগিতা করে ইনফর্মারদের বিরুদ্ধে থাকা সেই অভিযোগগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। কারণ জনগণ সহযোগিতা করলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব।তিনি বলেন, কেউ যদি চায় স্ব-ইচ্ছায় আত্মসমর্পণ করতে তাহলে সে সুযোগ রয়েছে। পেশা পরিবর্তন করতে চাইলে ভালো পেশায় পুনর্বাসিত করার ব্যবস্থাও প্রয়োজনে করা হবে।

Top