৩ দেশে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ

৩ দেশে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে


আলোকিত বার্তা:করোনা সংক্রমণ বিদ্যমান থাকা, ভুয়া টেস্ট এবং করোনার সার্টিফিকেট কেলেঙ্কারির কারণে ৩ দেশে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।দেশগুলো হলো- ইতালী, জাপান, কুয়েত।ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে যাওয়ার জন্য সেনজেন ভিসা দেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে ‘অনাগ্রহী’ দেশের তালিকাভুক্ত করা হয়েছে।
ইতালীর প্রধানমন্ত্রীর জারি করা এক আদেশে বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকরা সে দেশে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশাধিকার পাবেন না বলে জানিয়ে দেয়া হয়েছে।এর আগে ইতালীর দেয়া নিষেধাজ্ঞা ১০ আগস্ট শেষ হবার কথা ছিলো। সুইডেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ ৩১ আগস্ট পর্যন্ত অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি রেখেছে।

কুয়েত এ সপ্তাহেই বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। জাপানও এ সপ্তাহে বাংলাদেশসহ মাত্র ৪টি দেশের ওপর কঠিন-কঠোর ব্যবস্থা আরোপ করেছে।ইউরোপীয় ইউনিয়ন সেনজেন ভিসা দেয়ার ক্ষেত্রে ৫৪টি দেশকে ‘ভিসা দিতে বাধা নেই’ বলে তালিকা করেছে- যেখানে বাংলাদেশের নাম নেই। বাংলাদেশকে রাখা হয়েছে ‘অনাগ্রহী’ দেশের তালিকায়।

Top