ভরা মৌসু‌মেও আশানুরূপ ইলিশ নেই - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা

ভরা মৌসু‌মেও আশানুরূপ ইলিশ নেই


আবুবকর সিদ্দীক:ভরা মৌসু‌মেও আশানুরূপ ইলিশ নেই ব‌রিশা‌লের পাইকা‌রি বাজা‌রে। দামও কিছুটা বে‌শি।ক্রেতারা বল‌ছেন,এসম‌য়ে ইলি‌শের দাম থাকা উচিত ছি‌ল সাধার‌ণের নাগা‌লে। আ বি‌ক্রেতাদের দাবি,নদী‌র ইলিশ কম। আবহাওয়া খারাপ থাকায় জে‌লেরা ঠিকঠাকভাবে মাছ ধর‌তে না পারায় বেড়েছে দাম।পাইকা‌রি বাজা‌রে ক্রেতা-বি‌ক্রেতা থাকলেও নেই আশানুরূপ ইলিশ। আষাঢ়,শ্রাবণ,ভাদ্র,আশ্বিন- এই চার মাস ইলিশের ভরা মৌসুম বলা হ‌লেও ব‌রিশা‌লের বাজা‌রে নেই নদীর ইলিশ। সাগ‌রের ইলিশ থাক‌লেও তা তুলনামূলক প‌রিমা‌ণে কম। ক্রেতারা বাজা‌রে গি‌য়ে হতাশ হ‌চ্ছেন।

এক‌দি‌কে নদীর ইলিশ কম,অপর‌দি‌কে আবহাওয়া খারাপ থাকায় জে‌লেরা সাগ‌রে ঠিকম‌তো ধর‌তে পার‌ছে না।আর এ কার‌ণে ইলিশের সরবরাহ ক‌মে দাম বে‌ড়ে‌ছে ব‌লে জানি‌য়ে‌ছেন ব‌রিশাল নগ‌রের পোর্ট‌রোডের মৎস্য ব্যবসায়ী স‌মি‌তির সাধারণ সম্পাদক নীরব হো‌সেন টুটুল।পাইকা‌রি ইলিশ বি‌ক্রেতা জ‌হির সিকদার জানান, ব‌রিশা‌লের পাইকা‌রি বাজা‌রে মঙ্গলবার ৬শ থে‌কে ৯ শ গ্রাম ওজনের ইলিশের দাম মণপ্রতি ৩০ হাজার, ১ কে‌জির ইলিশ মণপ্রতি ৩৮ হাজার, ১২শ গ্রাম ওজ‌নের মণপ্রতি মণপ্রতি ৪১ হাজার টাকা দ‌রে বি‌ক্রি হ‌য়ে‌ছে।গে‌লো সপ্তা‌হের চেয়ে এ সপ্তাহে আকার‌ভে‌দে প্রতিম‌ণে তিন থে‌কে ৪ হাজার টাকা বে‌ড়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

Top