বরিশাল-ঢাকা মহাসড়কের পিকআপের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা

বরিশাল-ঢাকা মহাসড়কের পিকআপের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের জয়শ্রী এলাকায় পিকআপের ধাক্কায় ফারুক (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট)দুপুরে জয়শ্রী এলাকার সাজু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফারুক ভোলার দৌলতখানের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা।পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
জানা যায়,রাজবাড়িতে জামাতার বাড়ি বেড়ানো শেষে তিনি ভোলায় ফিরছিলেন।পথে তিনি প্রকৃতির ডাকে সারা দিতে বাস থেকে নামেন এবং মহাসড়ক পার হয়ে অপরপাশের ফিলিং স্টেশনের টয়লেটের দিকে যাওয়ার সময় একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নিত্যরঞ্জন বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে থানা পুলিশ পিকআপভ্যানটি জব্দ ও অভিযুক্ত চালক মিন্টু মোল্লাকে আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Top