(জিআরও)সাক্ষর ও সিল জাল করে মামলার এজাহারভুক্ত আসামির ভুয়া জামিনের ঘটনায় এক দালালকে আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা

(জিআরও)সাক্ষর ও সিল জাল করে মামলার এজাহারভুক্ত আসামির ভুয়া জামিনের ঘটনায় এক দালালকে আটক


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালে আদালতের জেনারেল রেজিস্টার অফিসারের(জিআরও)সাক্ষর ও সিল জাল করে মামলার এজাহারভুক্ত আসামির ভুয়া জামিনের ঘটনায় জড়িত এক দালালকে গ্রেফতার করেছে উজিরপুর থানা পুলিশ।মঙ্গলবার(১১ আগস্ট)বিকেল ৩টায় অভিযুক্ত দালাল জুলহাস ওরফে শাহিন হাওলাদারকে আদালতে সোপর্দ করা হয়।জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মওদুদ আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, গত ২৩ জুন উজিরপুর থানায় জনৈক ইকবাল হোসেন বাদী হয়ে মারামারির ঘটনায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৬ আসামি ছিলেন। এর মধ্যে বাদশা খান নামে এক আসামিকে পুলিশ গ্রেফতারের পর আদালতে সোপর্দ করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

বাকি ৫ আসামি— বাদল খান, রফিক খান, হালিম খান, কামাল খান ও আব্বাস খান আদালতে হাজির হননি কিংবা জামিন নেননি। অথচ গত ৩০ জুন সংশ্লিস্ট আদালতের জিআরও আবু তালেবের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে বাদশা খানের জামিনের রিকলের (জামিনের প্রমাণপত্র) সাথে জামিন না নেওয়া ৫ আসামির নাম যুক্ত করে দালাল জুলহাস ওরফে শাহিন হাওলাদার একটি ভুয়া রিকল তৈরি করে উজিরপুর থানায় পাঠান।বিষয়টি নিশ্চত হয়ে তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে গত ৭ জুলাই ওই ৫ জনের বিরুদ্ধে উজিরপুর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। তদন্তকালে প্রতারক জুলহাস ওরফে শাহিন হাওলাদারের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে সোমবার (১০ আগস্ট) গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Top