খাদ্য বান্ধব কর্মসূচির চাল আটকিয়ে রাখার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

খাদ্য বান্ধব কর্মসূচির চাল আটকিয়ে রাখার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে


রফিকুল ইসলাম:বরিশাল সদর উপজেলার ৫ নং চরমোনাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরহোগলা গ্রামের খাদ্য বান্ধব কর্মসূচির চাল আটকিয়ে রাখার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে।এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ করেছেন ৪ ভুক্তভোগী।অভিযোগকারীরা হলেন, চরহোগলা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মো:সোহাগ:কার্ড নং ৫৭৪২,আমির আলী হাওলাদারের ছেলে মো: নোমান হাওলাদার : কার্ড নং ৫৫৭৭, আ: খালেক খাঁর স্ত্রী সুলতানা বেগম:কার্ড নং ৫৬৯৮, রশিক শীলের ছেলে মুকুন্ড চন্দ্র শীল : কার্ড নং ৫৫৯৭।

জানা গেছে, অভিযোগকরীদের গত ২০১৯ সালের অক্টোবর, নভেম্বর এবং ২০২০ সালের মার্চ, এপ্রিল, মে মোট ৫ মাসের খাদ্য বান্ধব কর্মসূচির চালের কার্ড বর্তমান ডিলার আটকে রেখেছেন। এবং তারা চাল চাইতে গেলে ডিলার তাদেরকে নানা ধরনের ভয়ভীতি ও বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে তাদেরকে চাল দেওয়া থেকে বঞ্চিত রাখে।এব্যাপারে ভুক্তভোগী মো: সোহাগ, মো: নোমান হাওলাদার, সুলতানা বেগম ও মুকুন্ড চন্দ্র শীল বলেন,৫ মাসে আমরা খাদ্য বান্ধব কর্মসূচির চাল পাইনি। এবং আমরা চাল চাইতে গেলে ডিলার আমাদেরকে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের অজুহাত দেখায়। এ নিয়ে এরআগেও অভিযোগ করে আমরা কোন সুরাহা পাইনি।এব্যাপারে খাদ্য বান্ধব কর্মসূচির চাল পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Top