প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির নির্দেশ টিসি ছাড়াই - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকরা সংবাদ লিখবে এতে কেউ হুমকি দিলে তা রাষ্ট্রীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, কিন্তু মানছে না... সংকটেও পোশাক রফতানিতে প্রবৃদ্ধি শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত বন্দির মাথায়, কানে বা বুকে গুলি করতেন জিয়াউল হাতে বৈধ কাগজপত্র,ভিসা-টিকিটও ঠিকঠাক,তবুও শাহজালালে পদে পদে হয়রানি দেশে সারের কোনো সংকট নেই খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা,লাগাম টানা যাচ্ছে না খেলাপি ঋণের সোলার ছাড়াও জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে নেছারাবাদে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির নির্দেশ টিসি ছাড়াই


আলোকিত বার্তা:করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারিতে সঙ্কটে পড়ে যারা বসবাসের জায়গা বদলের কারণে কোনো ধরনের ছাড়পত্র(টিসি)ছাড়াই বছরের যে কোনো সময় সংশ্লিষ্ট এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার নির্দেশ দিয়েছে সরকার।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (৯ আগস্ট) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।পরিপত্রটি প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ছাড়াও ডিসি ও ইউএনওদের পাঠিয়েছে।এতে বলা হয়েছে, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতে সারা দেশের বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন কারণে ছাত্রছাত্রীরা বর্তমানে শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন।

পরিপত্রে আরো বলা হয়,গণমাধ্যম,সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশ কিছু কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে।ফলে ছাত্রছাত্রীরা বিদ্যালয়বিহীন হয়ে পড়তে পারে।এই পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়হীন হয়ে ঝরে না পড়ে সেজন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বছরের যে কোনো সময় তাদের বাসস্থানের সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হলো।পরিপত্রে বলা হয়েছে, যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ের অধ্যয়নরত ছিল তার আইডি কার্ড, বেতন বই, স্লিপ, ক্লাস ডায়েরি, বইপুস্তক বা খাতাপত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাচাই করবেন। এক্ষেত্রে কোনো ছাত্রপত্র (টিসি) প্রয়োজন হবে না।

Top