বরিশালে বিএমএফ পরিবহনের কাউন্টারে চাঁদাবাজিকালে মোঃ কামরুল হাসানকে আটক করেছে পুলিশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে বিএমএফ পরিবহনের কাউন্টারে চাঁদাবাজিকালে মোঃ কামরুল হাসানকে আটক করেছে পুলিশ


আলোকিত বার্তা:বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বিএমএফ পরিবহনের কাউন্টারে চাঁদাবাজির সময় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রমিকলীগ নেতা লিটন মোল্ল­ার শ্যালক মোঃ কামরুল হাসানকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।এ ঘটনায় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রমিকলীগ নেতা কামাল হোসেন লিটন মোল্লাসহ আরো ৫ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ।রবিবার (৯আগষ্ট) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নথুল্ল­াবাদ বাস টার্মিনালের বরিশাল-কাঠালবাড়ী গামী বিএমএফ পরিবনের কাউন্টারে উপ-পুলিশ কমিশনার খাইরুল আলমের নির্দেশে এস আই মাহমুদ হাসান, এএসআই আবু সালেহ, এএসআই মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় বিএমএফ পরিবহনের (গাড়ী নং-রংপুর মেট্রো-ব-০২-০০১) এর সুপার ভাইজার শাহীন সিকদার বের হলে তাকে জিজ্ঞাসা করলে সে জানায় তার গাড়ীতে মোট ৩১ টি সিট আছে। প্রতিটি সিট ৩২০ টাকা হারে মোট ৯৯২০ টাকা হয়েছে। ওই টাকা থেকে সিটি টোল বাবদ ৪০ টাকা কেটে রাখার পরে মোট ৯৮৮০ টাকা হয়। কিন্তু তাকে ফেরত দেয়া হয়েছে ৮৩৮০ টাকা। উক্ত টাকা থেকে ১৫০০ টাকা চাঁদা কেটে রাখা হয়েছে। এ সময় বিএমএফ পরিবহনের কাউন্টার থেকে কামরুল হাসানকে ১৫০০ টাকাসহ হাতে নাতে আটক করা হয়।উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান, আটক কামরুল হাসান জানায় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রমিকলীগ নেতা কামাল হোসেন লিটন মোল্লা তার ভগ্নিপতি হয়। লিটন মোল­ার নির্দেশে বিএমএফ পরিবহনের প্রতিটি ট্রিপ থেকে ১৫০০ টাকা নিয়ে লিটন মোল্লার কাছে দেয়া হয়। এ ঘটনায় কামরুল হাসান ও লিটন মোল্লাসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন, মোঃ সাইদ(৪২), মোঃ শাহজাহান(৪০), মোঃ কালু(৪০)।

অপরদিকে অপর একটি সূত্রে জানাগেছে- নথুল্ল­াবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চাঁদাবাজির মূল নিয়ন্ত্রক লিটন মোল্লার ছত্রছায়ায় বাস কাউন্টার এলাকায় একটি সুসংগঠিত চাঁদাবাজ বাহিনী বিভিন্ন পরিবহন ও মাইক্রোবাস থেকে নিয়মিত চাঁদা উত্তোলন করে।উল্লে­খ্য, বেশ কয়েকদিন আগে গোল্ডেন লাইন পরিবহনের সুপার ভাইজার শহিদুল ইসলাম চাঁদা দিতে অস্বীকার করলে তাকে পিটিয়ে আহত করে লিটন মোল্লার সন্ত্রাসী বাহীনী। যার প্রেক্ষিতে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগ। বর্তমানে লিটন মোল্লা পলাতক রয়েছে।

Top