ঈদের ৭ দিন পরও বরিশাল-ঢাকা নৌরুটে চালু রয়েছে লঞ্চের স্পেশাল সার্ভিস - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ঈদের ৭ দিন পরও বরিশাল-ঢাকা নৌরুটে চালু রয়েছে লঞ্চের স্পেশাল সার্ভিস


আলোকিত বার্তা:ঈদের ৭ দিন পরও বরিশাল-ঢাকা নৌরুটে চালু রয়েছে লঞ্চের স্পেশাল সার্ভিস।রোববার স্পেশাল সার্ভিসের তৃতীয় দিনে মোট ১১টি লঞ্চ ছেড়ে যায় ঢাকার উদ্দেশে। এছাড়া দুপুরে ডে সার্ভিসের একটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।তবে যাত্রীর চাপের কারণে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এসব লঞ্চে। লঞ্চের ডেক থেকে শুরু করে ছাদে পর্যন্ত প্রচণ্ড ভিড় রয়েছে যাত্রীদের।

বরিশাল নদীবন্দর সূত্রে জানা গেছে, নিয়মিত গ্রিনলাইন ৩, পারাবাত ১২, কালাম খান ১, সুন্দরবন ১০ এবং স্পেশাল কুয়াকাটা ২, মানামী, অ্যাডভেঞ্চার ১, ৯, সুরভী ৮, পূবালী ১, ৭ ও সম্রাট ৭ লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে গ্রিন লাইন ছেড়ে গেছে দুপুরেই। সন্ধ্যায় বরিশাল নদীবন্দরে গিয়ে প্রতিটি লঞ্চেই যাত্রী দেখা গেছে পরিপূর্ণ।
নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করার জন্য মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত যাত্রী বহন করা থেকে বিরত রাখা হচ্ছে লঞ্চগুলোকে।

Top